পদ্মায় মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

আপডেট : ১৬ জুলাই ২০২০, ২১:৫১

বাঘার পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে নাজিম উদ্দিন নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। পরিবারের পক্ষ থেকে পদ্মায় জাল দিয়ে ১০ ঘণ্টা খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালী পদ্মায় ডুবে তিনি নিখোঁজ হন। চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল আযম জানান, পদ্মায় মাছ ধরেই নাজিম উদ্দিনের সংসার চলত। স্থানীয়রা নদীতে জাল দিয়ে তাকে খোঁজার চেষ্টা চালাচ্ছে। তবে বিকাল তিনটা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।