বেলকুচিতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা
বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা বেলকুচিতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমানের সভাপতিত্বে ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখসহ বিভিন্ন পদস্থ কর্মকর্তা-কর্মচারী ও ইউপি চেয়ারম্যানরা।
নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের প্রণোদনা প্রদান
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত নন এমপিও শিক্ষক-কর্মচারীদের প্রধানমন্ত্রী বিশেষ প্রণোদনা দিচ্ছেন। এরই অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে উপজেলায় কর্মরত ২৮৭ জন শিক্ষক-কর্মচারীদের প্রণোদনার নগদ অর্থ বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদা, মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহরিয়ার প্রমুখ। উপজেলায় কলেজ ও স্কুল স্তরের ২২৩ জন শিক্ষকের প্রত্যেককে ৫ হাজার টাকা ও ৬১ জন কর্মচারীর প্রত্যেককে ২ হাজার ৫০০ টাকা করে প্রণোদনা দেওয়া হয়।
