করোনায় আনসার কর্মকর্তার মৃত্যু

আপডেট : ১৬ জুলাই ২০২০, ২১:৫৫

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বাগেরহাট জেলার সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মিজানুর রহমান করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। গত ১১ জুলাই তিনি করোনা উপসর্গ নিয়ে মুত্যুবরণ করলে তার সেম্পল কালেকশন করে পরীক্ষাগারে পাঠানো হয় এবং ১৬ জুলাই রিপোর্ট পজিটিভ আসে। এই নিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক জন কর্মকর্তাসহ মোট চার জন করোনায় প্রাণ হারালেন। মিজানুর রহমান স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। সরকারি নির্দেশনা অনুসরণ করে মিজানুর রহমানকে বরিশালে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়।