জহুরুল হক মাস্টার
যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও সাবেক কৃষিমন্ত্রী, পাবনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মতিউর রহমান নিজামীর মামলার প্রধান সাক্ষী সাঁথিয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জহুরুল হক মাস্টার বৃহস্পতিবার উপজেলার হাড়িয়ায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি রোগে আক্রান্ত হয়ে মারা যান। জহুরুল হক সাহসিকতার সঙ্গে জামায়াতের আমীরের বিরুদ্ধে জোরালো সাক্ষ্য দিয়েছিলেন। তিনি স্ত্রী, চার ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। জহুরুল হকের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য মোজাম্মেল হক খান প্রমুখ। বৃহস্পতিবার বাদ আসর মরহুম জহুরুল হক মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
