সুফিয়া হায়দার
বিশিষ্ট সাংবাদিক মরহুম এহতেশাম হায়দার চৌধুরীর সহধর্মিণী এবং ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট খায়রুল মজিদ মাহমুদের শাশুড়ি সুফিয়া হায়দার চৌধুরী গত সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। পরদিন মঙ্গলবার জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমার কুলখানি আজ শুক্রবার বাদ আসর উত্তরা ৪ নম্বর সেক্টর জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
