ভারতে এক দিনে করোনার নমুনা পরীক্ষা ৩ লাখ ২৬ হাজার বিভিন্ন রাজ্যে আবার লকডাউন

আপডেট : ১৬ জুলাই ২০২০, ২২:৪০

ভারতে এক দিনে ৩ লাখ ২৬ হাজারের বেশি মানুষের করোনা ভাইরাসের পরীক্ষা হয়েছে। ১৫ জুলাই আক্রান্ত হয়েছিল ২৮ হাজারের বেশি মানুষ। আর গতকাল ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩২ হাজারের বেশি। মোট সংক্রমিত মানুষের সংখ্যা প্রায় দশ লাখ। আক্রান্ত বাড়ায় বিভিন্ন রাজ্যে আবার লকডাউন শুরু হয়েছে। খবর বিবিসির

ফ্রান্সে মাস্ক বাধ্যতামূলক হচ্ছে

ফ্রান্সে আগামী সপ্তাহ থেকে বদ্ধ যে কোনো স্থানে ফেস মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে। ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স এই ঘোষণা দিয়েছেন। বুধবার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাত্রঁদ্ধ বলেছিলেন, পহেলা আগস্ট থেকে এটা বাধ্যতামূলক করা হবে। ক্যাসটেক্স গতকাল সিনেটে বলেন, এই তারিখ আরো এগিয়ে আনা হচ্ছে, কারণ আগস্ট মাসে            এই নির্দেশ কার্যকর করলে দেরি হয়ে যাবে।

অস্ট্রেলিয়ার মেলবোর্নে সতর্ক অবস্থান চলছে। ভিক্টোরিংা রাজ্য সম্পূর্ণ লকডাউনে। গত একদিনে আরো ৩১৭ জন রোগী পাওয়া গেছে এই রাজ্যে। টোকিওতে করোনা ভাইরাস সংক্রমণ বাড়ছে বলছেন গভর্নর ইউরিকো কোইকে। এপ্রিলে প্রায় ১৩ লাখ মানুষ চাকরি হারিয়েছে যুক্তরাজ্যে।