দক্ষিণ আফ্রিকায় শুরু হতে যাচ্ছে নতুন নিয়মের তিন দলের অদ্ভুত ক্রিকেট, থ্রি টিম ক্রিকেট বা থ্রিটিসি। এ তিন দলের মধ্যে কিংফিশারসের অধিনায়কত্বে ছিলেন জাতীয় দলের ডানহাতি পেসার কাগিসো রাবাদা। কিন্তু এক নিকটাত্মীয় মারা যাওয়ায় টুর্নামেন্টে খেলতে পারবেন না রাবাদা। রাবাদার সঙ্গে খেলতে পারবেন না আরেক পেসার সিসান্দা মাগালা এবং অলরাউন্ডার ক্রিস মরিসও। মাগালারও আত্মীয় মারা গেছে। আর মরিস ব্যক্তিগত কারণে সরে গেছেন। এই তিন খেলোয়াড়ের পরিবর্তে টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মাখায়া এনটিনির ছেলে ২০ বছর বয়সি পেসার থান্ডো এনটিনি। কিংফিশারসের হয়ে খেলবেন থান্ডো। অন্য দুজন হলে জর্ন ফরটুইন এবং জেরাল্ড কোয়েেজ।
