বেনজেমার জন্য ব্যালন ডি’অরের সুপারিশ

আপডেট : ১৭ জুলাই ২০২০, ২০:৪৪

করিম বেনজেমার ব্যালন ডি’অর যোগ্যতা রাখেন বলে অভিমত দিয়েছেন রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। গত বৃহস্পতিবার রাতে রিয়ালের স্পানিশ লিগ জয়ের পর এবার ২১ গোল করে দলে অবদান রাখা ফরাসি স্ট্রাইকারটিকে প্রশংসায় ভাসান ক্লাব সভাপতি। মাদ্রিদের ক্লাবটির এটি হলো ৩৪তম লা লিগা জয় এবং রোনালদো চলে যাওয়ার পর প্রথম। সাম্প্রতিক বছরগুলোয় লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর একচ্ছত্র আধিপত্যে চলে যাওয়া পুরস্কারটি এবার বেনজেমার প্রাপ্য বলে মনে করেন পেরেজ। তিনি বলেন, এই ফরাসি এখন বিশ্বের সেরা খেলোয়াড়। তার এমন অভিমতের কারণ রিয়ালের সাফল্যে বেনজেমার অবদান।