স্পোর্টস রিপোর্টার
দেশ এবং বিদেশের টুর্নামেন্টে বিভিন্ন সময় পদক জয় করেছিলেন তায়কোয়ানডোর নারী ক্রীড়াবিদ সান্ত্বনা রানি রায়। ২০১৭ সালে উত্তর কোরিয়ায় বিশ্ব তায়কোয়াডোতে ব্রোঞ্জ পদক জয় করেন। এই নারীর রয়েছে সংগ্রামী জীবন। জীবনের ঘাতপ্রতিঘাত সয়ে ক্রীড়াঙ্গনেও তিনি সফলতা পেয়েছেন। লালমনিরহাটের আদিতমারী উপজেলার হরিদাস গ্রামের অসহায় এই নারী ক্রীড়াবিদের সংগ্রামী জীবনের কথা শুনে তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ লাখ টাকা দিয়েছেন। বৃস্পতিবার সেই অর্থ ক্রীড়া মন্ত্রণালয় সান্ত্বনার হাতে তুলে দিয়েছে। প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান পাঁচটি স্বর্ণ, ১টি রৌপ্য ও ব্রোঞ্জজয়ী সান্ত্বনা।
