স্পোর্টস ডেস্ক
অনেক জলঘোলার পর আবারও পেপসিকেই স্পন্সর হিসেবে বেছে নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ বছরের জুনে পেপসির সঙ্গে চুক্তি শেষ পাকিস্তানের। তবে আবারও পেপসির সঙ্গে এক বছরের জন্য চুক্তি নবায়ন করল পিসিবি।
১৯৯০ সাল থেকে পিসিবির সঙ্গে আছে পেপসি। পেপসির সঙ্গে চুক্তি শেষ হবার পর নতুনভাবে স্পন্সরের খোঁজে ছিল পিসিবি। তাই বাধ্য হয়ে স্পন্সর ছাড়াই ইংল্যান্ড সফরে যায় পাকিস্তান ক্রিকেট দল। পেপসির সঙ্গে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত চুক্তি নবায়ন করা হয়েছে।
পিসিবির কমার্শিয়াল ডিরেক্টর বাবর হামিদ বলেন, ‘সেই নব্বইয়ের দশক থেকে আমাদের সঙ্গে রয়েছে পেপসি। এ সময়ের মধ্যে আমরা অনেক ভালো সময় কাটিয়েছি। আশা করি আগামী ১২ মাসেও সেই সম্পর্ক বহাল থাকবে।’
পাকিস্তান ক্রিকেটের সঙ্গে যুক্ত হন দেশটির সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির ফাউন্ডেশন। ফাউন্ডেশনের লোগো লাগিয়ে আগামী মাস থেকে শুরু হওয়া ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলার সিদ্ধান্ত হয় জাতীয় দলের।
জানিয়ে রাখা ভালো, আগামী পাঁচ আগস্ট থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে পাকিস্তান। এরপর টি-টোয়েন্টি সিরিজও খেলবে পাকিস্তান।
