হাঁড়িভাঙা আম খাওয়া প্রতিযোগিতা

আপডেট : ১৭ জুলাই ২০২০, ২১:৩৩

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

সামাজিক দূরত্ব মেনে মিঠাপুকুরে হাঁড়িভাঙা আম খাওয়ার প্রতিযোগিতা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। প্রজাপতি এগ্রো নামে একটি প্রতিষ্ঠান মিঠাপুকুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মাঠে এর আয়োজন করে। সকাল ১১টায় শুরু হয় প্রতিযোগিতা। চারটি গ্রুপে বিভক্ত হয়ে শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেন। আয়োজক প্রজাপতি এগ্রোর পক্ষে পুরো অনুষ্ঠানটির দেখভাল করেন মিঠাপুকুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মোছা. তহুরা খানম। সভাপতিত্ব করেন মিঠাপুকুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজুর রহমান। সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও সংগীত পরিবেশনসহ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।