বরিশাল অফিস
বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন লাগোয়া কড়াইতলা নদীতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। মনির হোসেন হাওলাদার (৩০) নামের ঐ যুবক নতুনহাট নামক স্থানে যাওয়ার পথে নৌকা থেকে পড়ে যান। বরিশাল মেট্রোপলিটন বন্দর থানাধীন ঐ এলাকায় শুক্রবার সকাল সাড়ে ৭টার এই নৌ দুর্ঘটনার এক ঘণ্টার মাথায় স্থানীয়রা নদীতে তল্লাশি চালিয়ে যুবকের মরদেহ উদ্ধার করে। মনির টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের চরকেউটিয়া গ্রামের জয়নাল হাওলাদারের ছেলে। বন্দর থানার ওসি (তদন্ত) সঞ্জয় জানান, যুবক মনির হাওলাদারের মৃগী রোগ ছিল।
