স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরের হারাগাছে বৃহস্পতিবার বিকালে বিড়ির নকল ব্যান্ডরোল উদ্ধার করেছে কাস্টমস। হারাগাছ পৌর এলাকার পশ্চিম পোদ্দারপাড়া এলাকার একটি বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়। এ সময় বাড়ির লোকজন পালিয়ে যায়।
রংপুর বিভাগীয় কাস্টমস কর্মকর্তা এ কে এম খায়রুল বাশার জানান, কাস্টমসের বিভাগীয় কমিশনারের নির্দেশে একটি দল ঐ বাড়িতে অভিযান চালিয়ে এসব ব্যান্ডরোল উদ্ধার করে। এ ঘটনায় হারাগাছ মেট্রোপলিটন থানায় একটি ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে।
