বাঁশখালীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ১১

আপডেট : ১৭ জুলাই ২০২০, ২১:৩৬

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

বাঁশখালীর কালীপুর ইউনিয়নের গুনাগরীর রাজারপাড়ায় শুক্রবার জায়গার বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাঁশখালীর রামদাস পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক কামাল মোস্তাফা বলেন, জায়গার বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুই পক্ষ অভিযোগও দিয়েছে। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।