জেকেজি ও রিজেন্ট করোনা টেস্টের নামে মৃত্যুর সনদ দিয়েছে -------------------------দুলু

আপডেট : ১৭ জুলাই ২০২০, ২১:৩৬

নাটোর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, জেকেজি  ও রিজেন্ট মানুষকে করোনা টেস্টের নামে মৃত্যুর সনদ দিয়েছে। আর এই প্রতারক সাহেদকে সাতক্ষীরা থেকে ঢাকায় আনতে দুটি হেলিকপ্টার পাঠিয়ে লাখ লাখ টাকা ব্যয় করা হলো আর করোনার সম্মুখযোদ্ধা চিকিত্সক ডা. মঈনকে ঢাকায় আনার জন্য হেলিকপ্টার তো দূরের কথা একটি ভালো অ্যাম্বুলেন্সও পাওয়া গেল না। ভাঙা অ্যাম্বুলেন্সে আনার ফলে তিনি চিকিত্সাবিহীন মৃত্যুবরণ করেন।

শুক্রবার শহরের আলাইপুরের দলীয় কার্যালয়ে নাটোর জেলা বিএনপি আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক এতে সভাপতিত্ব করেন।