কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মোল্লার হাট এলাকার ধলেশ্বরী নদীতে নিখোঁজের দুই দিন পর উদ্ধার করা হয়েছে শহিদ নামে এক যুবকের লাশ। ফায়ার সার্ভিসের ডুবুরিরা গতকাল শুক্রবার দুপুরে মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। গত ১৫ জুলাই রোহিতপুর বিসিক শিপ্প নগরী এলাকায় চার বন্ধু মিলে ধলেশ্বরী নদীতে বাজি ধরে সাঁতার কেটে মাঝ নদীতে যাওয়ার পর শহিদ পানির সে াতে ডুবে যায়। এ সময় তাদের চিত্কারে নৌকা মাঝিরা সাহেদ, নোমান ও মামুন নামের তিন জনকে উদ্ধার করলেও শহিদ নিখোঁজ থাকে। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম জানান, নিখোঁজ থাকার পর অনেক খোঁজাখুঁজি করে দুই দিন পর শহিদ লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শহিদ থানার ধর্মশুর এলাকার শরিফ উদ্দিনের ছেলে।
