গোমূত্র খেয়েই তারা সুস্থ থাকবেন। দৃঢ় কণ্ঠে ফের একথা বলেছেন ভারতে বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, আমি গরুর কথা বললে অনেকের শরীর খারাপ হয়ে যায়। আমরা গরুর দুধ, গোমূত্র খাই তাই ভালো থাকি। আমরা গরুকে মা বলি। তার সেবা করি। গাধারা গরুর কথা বুঝবে না! মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলকে কটাক্ষ করে বিজেপি এমপি বলেন, তোমরা বোতলের মদ খাও, আমরা গোমূত্র খেয়ে ভালো থাকব। বৃহস্পতিবার প্রাতঃভ্রমণ শেষে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করেন দিলীপ ঘোষ। সবাইকে পরামর্শ দেন গোলমরিচ, তুলসীপাতা, মধু দিয়ে ভালো করে নাড়া বানানোর। প্রসঙ্গত, গরুর দুধে সোনা রয়েছে! এমন আজব মন্তব্য করে একসময় সমালোচনার মুখে পড়েন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।—ইন্ডিয়া টাইমস
