হংকংয়ে ‘এক চীন’ নীতি নিয়ে চাপে তাইওয়ানি কর্মকর্তারা তাইওয়ানের পার্লামেন্টে হাতাহাতি

আপডেট : ১৮ জুলাই ২০২০, ০০:৩৬

হংকংয়ে এক চীন নীতি মানতে চাপে পড়েছেন তাইওয়ানের কর্মকর্তারা। ভিসা নবায়নের করার ক্ষেত্রে তাদের ‘এক চীন নীতি’র আওতায় তাইওয়ানকে রাখতে চীনের দাবির প্রতি সমর্থন জানাতে একটা নথিতে স্বাক্ষর করতে হবে বলে শর্ত দিয়েছে হংকং সরকার। তা না হলে ভিসা নবায়ন করা হবে না। এদিকে তাইওয়ানের পার্লামেন্টে ক্ষমতাসীন ও বিরোধী দলীয় এমপিদের মধ্যে হাতাহাতি হয়েছে। সরকারের একটি স্বাধীন পর্যবেক্ষক সংস্থার শীর্ষপদে প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন তার একজন ঘনিষ্ঠজনকে বসানোর জের ধরে এই হাতাহাতি হয়। গতকাল শুক্রবার অধিবেশন চলাকালে ভেতরে সরকারি দলের এমপিদের সঙ্গে বিরোধী দলীয় এমপিদের বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়। বাইরে পুলিশের সঙ্গেও সংঘর্ষে জড়ান বিরোধী দলীয় সমর্থকরা।—রয়টার্স ও এএফপি