নাইট উপাধি পাচ্ছেন শতবর্ষী সেই ক্যাপ্টেন টম মুর

আপডেট : ১৮ জুলাই ২০২০, ০০:৩৬

করোনা ভাইরাস মহামারিকালে স্বাস্থ্যকর্মীদের তহবিল সংগ্রহ করে সুনাম অর্জন করার পর এবার ব্রিটেনের ‘নাইট’ উপাধি পাচ্ছেন ক্যাপ্টেন টম মুর। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ তাকে এই উপাধিতে ভূষিত করবেন। এর মাধ্যমে এখন থেকে তিনি ‘স্যার টম’ নামে পরিচিত হবেন। শুক্রবার তাকে নাইট উপাধিতে ভূষিত করার কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া টম নিজের বাগানে ১০০ চক্কর দিয়ে প্রায় ৩ কোটি ৩০ লাখ ব্রিটিশ পাউন্ড সংগ্রহ করেছিলেন যা মিডিয়ায় ব্যাপক প্রশংসা পেয়েছিল। ব্রিটেনসহ সারা বিশ্বেই তিনি আলোচনায় আসেন। পরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তাকে এই উপাধির জন্য মনোনীত করেন।—রয়টার্স