নেত্রকোনার খালিয়াজুরীতে ২৪ ঘণ্টার ব্যবধানে ৩০ লিটার দেশীয় মদ ও ২০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারীকে আটক করছে খালিয়াজুরী থানা পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রামের ঈদগাহ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার আকবর (৫০), বেতাগা গ্রামের শুক্কুর আলী ছেলে দুলাল মিয়া (৩২) ও এরশাদনগর গ্রামের রজব অালীর ছেলে জামাল শেখ (২০)।
খালিয়াজুরী থানার ওসি এ টি এম মাহমুদুল হক এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গোপনে সংবাদ ছিল বিক্রির উদ্দেশ্যে মদ ও ইয়াবা বহন করছে পাচঁ জন মিলে। পরে অভিযান চালিয়ে পুলিশ ওই তিন জনকে আটক করলেও অন্য দুইজন পানিতে ঝাপিয়ে পালিয়ে যায়। অভিযানের সময় তিন জনের কাছ থেকে ৩০ লিটার মদ ও ২০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ । তাদের বিরুদ্ধ থানায় মাদক দ্রব্য নিয়ত্রণ অাইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
ওসি আরো জানান, গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ৪০ লিটার মদসহ আরো তিন জনকে খালিয়াজুরী থানা পুলিশ গ্রেফতার করে। তাদেরকেও একই আইনে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। মামলা দিয়ে পাঠিয়েছেন থানা পুলিশ ।
ইত্তেফাক/কেকে
