ইতালির রাজধানী রোমের বিভাগীয় অঞ্চল লাতসিওতে গত চব্বিশ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ জন। এরমধ্যে রাজধানী রোম শহরেই রয়েছেন ১১ জন। যারমধ্যে ৯ জনেই বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে। এদের সবাই ঢাকা থেকে বিশেষ ফ্লাইটে রোমে ফেরা যাত্রী ও তাদের দ্বারা সংক্রমিত হয়েছেন বলে খবর প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়েছে, লাতসিও বিভাগে গত চব্বিশ ঘণ্টায় ১৪ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। যারমধ্যে ১১ জনই রাজধানী রোমের বাসিন্দা। আর এদেরমধ্যে ৯ জন বাংলাদেশি কমিউনিটির। আর একজন সম্প্রতি ভারত থেকে এসেছেন। এছাড়াও একজন ফিরেছেন মন্তেনেগ্রো থেকে আর একজন এসেছেন আলবানিয়া থেকে আরেকজন রোমানিয়ান নাগরিক। আর মাত্র একজন রয়েছেন ইতালিয়ান নাগরিক।
এছাড়াও দেশটির করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য বিভাগের প্রধান ড. এঞ্জেলা বেরল্লি বলেন, মঙ্গলবার সারাদেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩১ জন। এনিয়ে সর্বমোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ৯৬৭ জনে পৌঁছেছে। আর গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যুবরণ করেছেন ১১ জন। এনিয়ে দেশটিতে সর্বমোট মৃতের সংখ্যা ৩৫ হাজার ২৮ জন। এছাড়াও গত একদিনে সুস্থ হয়েছেন ২৩৭ জন। আর বর্তমানে এ রোগে আক্রান্ত হয়ে দেশটিতে চিকিৎসা নিচ্ছেন ১২ হাজার ৪৫৬ জন। এদেরমধ্যে ৫০ জনের অবস্থা আশংকাজনক।
উল্লেখ্য, বর্তমানে দেশটিতে বাংলাদেশ ফেরত ও তাদের দ্বারা সংক্রমিত করোনা রোগীর সংখ্যা ১৭৪ জন।
ইত্তেফাক/কেকে
