গোপালগঞ্জের কোটালীপাড়ায় নতুন করে পুলিশ সদস্যসহ আরও ৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৯ জনে। এর মধ্যে ১১৭ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ১ জন। আক্রান্ত ৬১ জন আইসোলেশনে আক্রান্তদের বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য আজ শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) ১০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে পিঞ্জুরি ইউনিয়নের গোপালপুর গ্রামের ২ জন ও কোটালীপাড়া থানার ২ জন পুলিশ সদস্যসহ মোট ৪ জনের শুক্রবার রাতে ( ১৭ জুলাই ) করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তদের বাড়ী লকডাউন করা হয়েছে। আক্রান্তরা হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ।
ইত্তেফাক/এমআর
