যুক্তরাষ্ট্রে আবারো একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড

আপডেট : ১৮ জুলাই ২০২০, ০৮:৫৯

যুক্তরাষ্ট্রে গত একদিনে রেকর্ড ৭৭ হাজার ৬৩৮ জন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন ৯২৭ জন। যুক্তরাষ্ট্রে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্থানীয় সময় শুক্রবার এমনটি জানানো হয়েছে। 

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ লাখ ৩৯ হাজার ১২৮ জন। প্রাণঘাতী ভাইরাসটিতে দেশটিতে এ পর্যন্ত ৩০ লাখ ৬৪ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে। 

করোনায় মৃত্যু ও সর্বোচ্চ আক্রান্তের দিক থেকে বিশ্বে শীর্ষ স্থানে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় দ্বিতীয় ব্রাজিল। 

ইত্তেফাক/এআর