করোনা: ভারতে একদিনে ৩৪ হাজারের বেশি শনাক্ত

আপডেট : ১৮ জুলাই ২০২০, ১২:৩২

ভারতে গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৮৮৪ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত একদিনে দেশটিতে করোনায় মারা গেছেন ৬৭১ জন। শনিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। 

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৩৮ হাজার মানুষ। মারা গেছেন ২৬ হাজার ২৭৩ জন।

শনিবার সকাল পর্যন্ত দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠার হার  বেড়ে দাঁড়িয়েছে ৬২.৯৩ শতাংশে। সর্বোচ্চ করোনা আক্রান্তের দিক থেকে বিশ্বের মধ্যে  যুক্তরাষ্ট্রে ও ব্রাজিলের পরেই তৃতীয় স্থানে রয়েছে ভারত।

ইত্তেফাক/এআর