ঝিনাইদহ জেলায় নতুন করে ৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় মোট ৬২১ জন করোনা আক্রান্ত হলো। করোনায় এ পর্যন্ত ১২ জন মারা গেছেন। করোনা সংক্রমণ প্রতিরোধে এলাকাভিত্তিক লকডাউন করা হচ্ছে।
জেলা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডা. প্রশেনজিৎ বিশ্বাস জানান, নতুন আক্রান্তদের মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ২২ জন, কোটচাঁদপুর উপজেলায় চারজন, কালীগঞ্জ উপজেলায় ছয়জন, শৈলকুপা উপজেলায় একজন ও হরিণাকুন্ডু উপজেলায় একজন রয়েছে।
আরো পড়ুন : কৃষিকে কেন্দ্র করেই দেশ এগিয়ে যাবে: কৃষিমন্ত্রী
সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, স্বাস্থ্যবিধি না মানায় জেলায় করোনা ছড়িয়ে পড়ছে। মানুষ স্বাস্থ্যবিধি মানছে না।
জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে ঝিনাইদহ শহরের আদর্শপাড়া এবং কালীগঞ্জ শহরের তিনটি ওয়ার্ডে লকডাউন করা হয়েছে। মানুষ স্বাস্থ্যবিধি না মানায় জেলায় করোনা সংক্রমণ বেড়ে চলেছে।
ইত্তেফাক/ইউবি
