রবিবার ( ১৯ জুলাই) থেকে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের জন্য খুলে দেয়া হচ্ছে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসহ দেশের চারটি স্টেডিয়াম। ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা ও সিলেট স্টেডিয়ামে অনুশীলনে নামবেন ক্রিকেটাররা।
অনুশীলনের জন্য প্রাথমিক তালিকা করেছে বিসিবি। স্বাস্থ্যবিধি মেনে কঠোর নিয়মের মধ্যে অনুশীলন করবেন তারা। নতুন নিয়মের সাথে দ্রুত মানিয়ে নিতে চান ক্রিকেটাররা। কঠোর পরিশ্রমে ফিরতে চান আগের অবস্থানে।
ঢাকায় শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবেন মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, ইমরুল কায়েস, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত ও নাজমুল হোসেন শান্তসহ জাতীয় দলের অন্যান্য ক্রিকেটাররা।
দীর্ঘদিন বিরতির পর তারা আবার ফিরছেন মাঠে। টাইগারদের ব্যক্তিগত অনুশীলনে জিম, একাডেমি অথবা ইনডোর ব্যবহারে মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি। নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে সময় লাগবে। তবে, সময়ের সাথে ঠিকই মানিয়ে নিতে পারবেন, বিশ্বাস শান্তর।
বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটসম্যান নামজুল হোসেন শান্ত বলেন, করোনার পরিস্থিতির উপর হাত নেই কারও, তাইতো আক্ষেপও নেই। বিসিবির দেয়া গাইডলাইন মেনে ফিটনেসের কাজে করে যাচ্ছেন শান্ত। তার লক্ষ্য অনুশীলনে ফিরে কঠোর পরিশ্রম করে দ্রুত আগের অবস্থায় ফিরে আসা।
ইত্তেফাক/এসআই
