আমি ভারত ও চীনকে ভালোবাসি: ট্রাম্প

আপডেট : ১৮ জুলাই ২০২০, ১৮:০৮

ভারত ও চীনের মানুষকে ভালোবাসেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে যখন ভারত ও চীনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো তখন ট্রাম্প ভারতের সমর্থনেই কথা বলেছিলেন। 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি ভারতের মানুষকে ভালোবাসি এবং আমি চীনের মানুষকেও ভালোবাসি। তাই জনগণের জন্য দু'দেশের মধ্যে শান্তি বজায় রাখতে যথাসাধ্য চেষ্টা করতে চাই।’

সম্প্রতি লাদাখে ভারত-চীন প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষের যে ঘটনা ঘটে তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন ডোনাল্ড ট্রাম্প। 

হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুডলো ভারতকে আমেরিকার মহান মিত্র হিসেবে বর্ণনা করে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে অপরের দুর্দান্ত বন্ধু।

বুধবার মার্কিন সচিব মাইক পম্পেও বলেন, ভারত ও আমেরিকার মধ্যে দুর্দান্ত বোঝাপড়া এবং অংশীদারিত্ব রয়েছে। খবর: এনডিটিভি

ইত্তেফাক/জেডএইচ