ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবির বলেছেন, আওয়ামী লীগ সরকার সবসময় অসহায় মানুষের পাশে ছিল এবং আছে।
শনিবার (১৮ জুলাই) রাজধানীর লালবাগে করোনা ভাইরাস মহামারিতে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা অসহায় দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছি। আমরা সকলে আমাদের সাধ্যমত চেষ্টা করছি অসহায়- দরিদ্রদের পাশে দাঁড়াবার। সরকার ধারাবাহিকভাবে এই সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।
এ সময়, খাদ্য সামগ্রী বিতরণকালে ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মকবুল হোসেন, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইয়ার মোহাম্মদ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমএএম
