পশু কেনা-বেচায় মোবাইল অ্যাপস

আপডেট : ১৮ জুলাই ২০২০, ২১:১৩

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে জেলা প্রশাসনের সৌজন্যে পশু ক্রয়-বিক্রয়ে মোবাইল অ্যাপ ‘পশুর হাট’ চালু করা হয়েছে। সব তথ্য, নির্দেশিকা এবং সহায়তা এই অ্যাপটির মাধ্যমে পাওয়া যাবে। দেশের যে কোনো জায়গা থেকে এটি ব্যবহার করা যাবে। ক্রেতা ও বিক্রেতাসহ অ্যাপের সব ব্যবহারকারী নিবন্ধনের সময় প্রদত্ত মোবাইল নাম্বারটি ইউজার আইডি হিসেবে ব্যবহার করে অ্যাপটিতে লগইন করতে পারবেন। ‘পশুর হাট’ওয়েবসাইটটি ব্রাউজ করে যে কোনো ডিভাইস (মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট) থেকে ব্যবহার করা যাবে। ব্যবহারের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতাকে কোনো অর্থ ব্যয় করতে হবে না। এটি সারা বছর ব্যবহার করা যাবে।