পার্বতীপুরে স্টেডিয়াম উদ্বোধন

আপডেট : ১৮ জুলাই ২০২০, ২১:১৪

পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা

পার্বতীপুরে নতুন স্টেডিয়াম হস্তান্তর ও উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় মোবাইল ফোনের মাধ্যমে স্টেডিয়াম উদ্বোধন করেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাহনাজ মিথুন মুন্নী। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, পৌর মেয়র এজেডএম মেনহাজুল হক, সাবেক পৌর চেয়ারম্যান এমএ ওহাব সরকার, ভাইস চেয়ারম্যান রুকসানা বারী রুকু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক অভি প্রমুখ।