মাছ ধরা সামগ্রীর চাহিদা বাড়ছে

আপডেট : ১৮ জুলাই ২০২০, ২১:১৫

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

বীরগঞ্জ উপজেলায় জমে উঠেছে মাছ ধরার সামগ্রী খোলসুনের (ভোরং) বিক্রি। বর্ষায় নতুন পানি আসার সঙ্গে সঙ্গে গ্রাম অঞ্চলে স্থানীয়ভাবে তৈরি বিভিন্ন জাল ও বাঁশের তৈরি ভোরং দিয়ে ছোট মাছ ধরার ধুম পড়েছে। এলাকাভেদে এই যন্ত্রটিকে খোলসুন/দারকি বলা হয়। আর বইপুস্তকের ভাষায় বিটে বলা হয়। গোলাপগঞ্জ হাটে দেখা যায়, প্রতিটি ভোরং আকারভেদে ৩০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ঠাকুরগাঁও জেলার গড়েয়াহাটসহ বিভিন্ন হাট থেকে ভোরং বিক্রি করতে নিয়ে এসেছেন অনেকে। নিজের হাতেও ভোরং বানিয়ে অনেকে বিক্রি করছেন।