পরশুরাম (ফেনী) সংবাদদাতা
ফেনীর সোনাগাজীতে বজ পাতে মো. ইমরান হোসেন (১৩) ও মো. শাকিব (১২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরেক শিশু মো. নাহিদ (১১)। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মোবারক আলী মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইমরান হোসেন ঐ বাড়ির আবদুল গোফরানের ছেলে ও তাকিয়া বাজার ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। শাকিব একই বাড়ির জয়নাল আবেদীনের ছেলে এবং একই বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। আহত নাহিদ একই বাড়ির জয়নাল আবেদীন মিস্ত্রির ছেলে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুল ইসলাম বজ্রপাতে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
