চট্টগ্রামে ইয়াবাসহ আটক ৩

আপডেট : ১৮ জুলাই ২০২০, ২১:১৭

চট্টগ্রাম অফিস

নগরীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে র্যাব।

র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহামুদুল হাসান মামুন জানান, শনিবার ভোরে কর্ণফুলী সেতু এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ মো. সেন্টু নামের এক জনকে আটক করে র্যাব।

এদিকে জেলার সাতকানিয়া উপজেলায় ইয়াবা বিক্রির সময়ে হাতেনাতে দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১ হাজার ৯১৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন খানে আলম ও নুর মোহাম্মদ।

র্যাব চান্দগাঁও ক্যাম্পের কমান্ডার মেজর শামীম সরকার জানান, আটককৃতদের এক জনের বাড়ি বান্দরবান জেলায় ও আরেক জনের বাড়ি সাতকানিয়ায়।