বরিশাল অফিস
করোনা মোকাবিলায় রোটারী ক্লাব অব বরিশাল রুপাতলীর সৌজন্যে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে শনিবার একটি হাইফ্লো ন্যাসাল ক্যানুলা মেশিন সরবরাহ করা হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিত্সাধীন মুমূর্ষু রোগীদের সহায়তার কথা ভেবে বরিশালের রোটারী ক্লাব অব রুপাতলীর পক্ষ থেকে হাসপাতাল পরিচালক মো. বাকির হোসেনের হাতে ক্যানুলা মেশিনটি তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি শিব শংকর বনিক, সাধারণ সম্পাদক শিবু দাস, ভানু লাল দে, সৈয়দ হুমায়ন কবির লিংকুসহ অনেকে।
হাসপাতালের পক্ষে ছিলেন অধ্যাপক ডা. জহুরুল হক মানিক, অধ্যাপক ডা. বিপ্লব কুমার দাসসহ অন্যরা।
এর আগে হাসপাতালটি ক্যানুলা মেশিন সরবরাহ করে অমৃত গ্রুপ, এমইপি ও সুন্দরবন গ্রুপ।
