দোকান খোলা রাখায় হাতিয়ায় আট ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ১৮ জুলাই ২০২০, ২১:১৯

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

হাতিয়া উপজেলা সদরের ওছখালী বাজারে শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। নির্দিষ্ট সময়ের পর দোকান খোলা রাখার এবং সামাজিক দূরত্ব ও মাক্স ব্যবহারসহ সরকারি নির্দেশনা উপেক্ষা করায় ওছখালী উপজেলা সদরের আট দোকানদারের ১৪ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।