বরিশাল অফিস
বরিশাল নগরীর সিটি মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা। আটককৃতরা হলো—নগরীর আগরপুর এলাকার বাসিন্দা নজরুল খান, বাকেরগঞ্জ উপজেলার হানুয়া এলাকার সোহেল হাওলাদার ও রবিপুর এলাকার সুলতান আহম্মেদ বাবু। আটকের সময় তাদের কাছ থেকে ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ আড়াই হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি র্যাবের পক্ষ থেকে জানানো হয়। এই ঘটনায় র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
