চাটমোহরে অস্ত্রসহ আটক ১

আপডেট : ১৮ জুলাই ২০২০, ২১:১৯

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহরে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ইউনুস আলী নামের একজনকে আটক করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। শুক্রবার রাত পৌনে আটটার দিকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শূটারগান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। আটক ইউনুস আলীর বাড়ি পাবনা সদর উপজেলার কামার গ্রামে। র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল চাটমোহরের নেংড়ী মোস্তান বাজার এলাকায় অভিযান চালিয়ে ইউনুস আলীকে আটক ও তার কাছ থেকে অস্ত্র-গুলি উদ্ধার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে চাটমোহর থানায় মামলা দায়ের হয়েছে।