এএফসি কাপের খেলা মালদ্বীপের মাঠে

আপডেট : ১৮ জুলাই ২০২০, ২১:৩১

স্পোর্টস রিপোর্টার

এএফসি কাপ ফুটবলে বসুন্ধরা কিংস ভেন্যু নেবে না, সেটা প্রথমেই জানিয়ে দিয়েছিল। তার পরও এএফসি আমন্ত্রণ জানিয়েছিল দেশের ক্লাবগুলোকে। সময় দিয়েছিল ১৭ জুলাই পর্যন্ত। কিন্তু এই সময়ে বসুন্ধরা কথা বলেনি, ভারতও কথা বলেনি। মালদ্বীপের ক্লাব এএফসি কাপের খেলা আয়োজন করতে আগ্রহী। আবেদন করলেও চূড়ান্ত হয়নি। এএফসি ৩০ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত করে জানাবে মালদ্বীপে ভেন্যু হবে কি না। ২৩ অক্টোবর মাজিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ। ২৬ ও ২৯ অক্টোবর, ১ ও ৪ নভেম্বর বসুন্ধরা কিংসের অবশিষ্ট ম্যাচ। হোম অ্যান্ড অ্যাওয়ের পরিবর্তে এক ভেন্যুতেই ‘ই’ গ্রুপের সব ম্যাচ হবে, যদি এএফসি অনুমতি দেয়। কারণ বিমান চলাচলের বিষয় রয়েছে। প্রথম খেলায় বসুন্ধরা টিসি স্পোর্টসকে ৫-১ গোলে হারিয়েছে।