জরিমানা দিয়ে মুক্ত হলো সাইফ স্পোর্টিং

আপডেট : ১৮ জুলাই ২০২০, ২১:৩১

স্পোর্টস রিপোর্টার

বিদেশি ফুটবলার এনে পারিশ্রমিক না দিয়ে বিদায় করে দিলে স্লোভাকিয়ার ম্যাকো ভিলিয়াম, মন্টেনেগ্রোর সাভা গারদাসেভিচ ও সার্বিয়ার গোরান ওবরাদভিচ সাইফ স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে নালিশ করেছিলেন ২০১৭ সালে। ফিফা সাইফকে নতুন খেলোয়াড় রেজিস্ট্রেশনে নিষেধাজ্ঞা দিয়ে তিন খেলোয়াড়কে ১ লাখ দেড় হাজার ডলার দিতে নির্দেশ দেয়। জরিমানা দিয়েই নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে বলে গতকাল বাফুফে জানিয়েছে। সাইফ স্পোর্টিং জানিয়েছিল, খেলোয়াড়েরা ট্রায়ালে টেকেননি বলে বিদায় করা হয়। তারা ফিফাকে জানান, খেলতে না পারার কারণে কষ্টে আছেন।