নিম্ন আদালতে দেওয়ানি মামলার জরুরি দরখাস্ত শুনানি ও নিষ্পত্তির নির্দেশ

আপডেট : ১৮ জুলাই ২০২০, ২১:২৬

নিম্ন আদালতে দেওয়ানি মামলার জরুরি দরখাস্ত এবং সাকসেশন (উত্তরাধিকার সংক্রান্ত) মামলার শুনানি ও নিষ্পত্তি করতে বিচারকদেরকে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে শনিবার প্রধান বিচারপতি এ সিদ্ধান্ত দেন। ওই সিদ্ধান্তে স্বাস্থ্যবিধি অনুসরণ এবং সামাজিক ও শারীরিক দূরত্ব কঠোরভাবে নিশ্চিত করে এ সব মামলার শুনানি গ্রহণ করতে বলা হয়েছে। একইসঙ্গে সাকসেশন মামলার জন্য সংশ্লিষ্ট আদালতে প্রতিদিন একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে শুনানি করতে বিচারকদের বলা হয়েছে।

আরো পড়ুন : রক্তের দাগ মুছতে ফাহিমের কার্ড দিয়ে ক্লিনার কেনেন খুনি 

এছাড়া মামলার শুনানি-নিষ্পত্তির পদ্ধতি ও সময়সূচি এমনভাবে নির্ধারণ ও সমন্বয় করবেন, যাতে আদালত প্রাঙ্গণে ও ভবনে ঝুঁকিপূর্ণ জনসমাগম না ঘটে। কমপক্ষে ৬ ফুট শারীরিক দূরত্ব বজায় রাখা ও এজলাস কক্ষে একসঙ্গে ছয়জনের বেশি লোকসমাগম না করতে বলা হয়েছে। শুনানিতে মামলার পক্ষদের উপস্থিতির আইনগত আবশ্যকতা না থাকলে এজলাস কক্ষে শুধু উভয়পক্ষে নিযু্ক্ত আইনজীবীদের উপস্থিত থাকতে বলেছে সুপ্রিম কোর্ট।

ইত্তেফাক/ইউবি