অবৈধভাবে বালু উত্তোলন রুখে দিল গ্রামবাসী

আপডেট : ১৮ জুলাই ২০২০, ২১:৫১

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজারে অবৈধভাবে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের সময় ড্রেজার পুড়িয়ে ডুবিয়ে দিয়েছে ক্ষুব্ধ গ্রামবাসী। গতকাল ভোরে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের চর লক্ষ্মীপুরা এলাকায় এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, কুমিল্লার মেঘনা থানার চালিভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আ. লতিফ ওরফে লতু দীর্ঘদিন যাবত্ আড়াইহাজারের মেঘনা নদীর সীমানা চর লক্ষ্মীপুরা এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। ফলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ট্রলারযোগে গিয়ে চেয়ারম্যানের দুটি ড্রেজার এবং একটি স্পিডবোট পুড়িয়ে দিয়ে একটি ড্রেজার নদীতে ডুবিয়ে দেয়। এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি (তদন্ত) মো. শওকত আলী জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন।