সাংবাদিক ও ভাষা সৈনিক মীজানুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ রবিবার। এ উপলক্ষ্যে মরহুমের গ্রামের বাড়ি টঙ্গির গাজীপুরা ও হায়দরাবাদ গ্রামে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মীজানুর রহমান স্মৃতি পরিষদ বাদ আসর টঙ্গি ও গাজীপুর প্রেসক্লাবে পৃথক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
২০০৩ সালের ১৯ জুলাই মীজানুর রহমান বার্ধক্যজনিত কারণে মারা যান। মৃত্যুর আগে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বাণিজ্যিক সম্পাদকের পদ থেকে অবসর গ্রহণ করেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাকের চিফ রিপোর্টার ও বাংলাদেশ প্রেস ইন্টারন্যাশনালের (বিপিআই) প্রধান সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
