করোনা চিকিত্সায় দায়িত্বরত স্বাস্থ্যকর্মীদের পাশে ভ্যাসলিন

আপডেট : ১৮ জুলাই ২০২০, ২১:৫৫

চলমান করোনা মহামারির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে অগ্রণী ভূমিকা পালন করছেন ডাক্তার, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী। গত মার্চে দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকেই আক্রান্ত রোগীদের চিকিত্সাসেবা নিশ্চিত করতে অপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তারা। অকুতোভয় এই বীর সেনাদের ত্বকের সুরক্ষায় পাশে দাঁড়িয়েছে ইউনিলিভার বাংলাদেশের স্বনামধন্য ব্র্যান্ড ‘ভ্যাসলিন’।

করোনা আক্রান্ত রোগীদের সেবা প্রদানের সময় নিজের পাশাপাশি বাকিদের নিরাপত্তার নিশ্চিত করার জন্যই স্বাভাবিকের চেয়ে বেশি বার হাত ধুতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। আর বারবার ধোয়ার ফলে শুষ্ক হচ্ছে তাদের হাতের ত্বক, দেখা দিচ্ছে রুক্ষতা ও র্যাশের মতো নানান সমস্যা। তাই তাদের ত্বকের সুস্থতা রক্ষায় ত্বক সুরক্ষাকারী বিভিন্ন পণ্য দিয়ে তৈরি ‘ভ্যাসলিন হিলিং কিট’ পৌঁছে দেওয়া হচ্ছে দেশ জুড়ে হাজারো ডাক্তার ও নার্সসহ অন্য স্বাস্থ্যকর্মীদের কাছে।            

এখন পর্যন্ত প্রায় ৪ হাজার  ৪০০-এর বেশি হাসপাতালে ভ্যাসলিন হিলিং কিট সরবরাহ করা হয়েছে। ব্র্যান্ড হিসেবে ভ্যাসলিন বরাবরই ত্বক সুরক্ষার কথা বলে আসছে। —প্রেস বিজ্ঞপ্তি