ক্যাপশন নিউজ

আপডেট : ১৮ জুলাই ২০২০, ২১:৫৭

সিটি ব্যাংককে প্রায় ৩০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংকের সদস্যভুক্ত প্রতিষ্ঠান আইএফসি, যার মাধ্যমে কোভিড-১৯-এ ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও করপোরেট কোম্পানিগুলোকে অর্থায়ন করা হবে। এ বিষয়ে সিটি ব্যাংকের এএমডি শেখ মোহাম্মদ মারুফ ও আইএফসি বাংলাদেশের সিনিয়র কান্ট্রি অফিসার নুজহাত আনোয়ার চুক্তিতে স্বাক্ষর করেন

 

০০০

 

করোনা ভাইরাস মহামারির সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের পক্ষ থেকে আর্থিক অসচ্ছল খেলোয়াড়দের মধ্যে প্রতিজনকে ১০ হাজার টাকার অনুদানের চেক গতকাল প্রদান করা হয়। ফেডারেশনের সাবেক সভাপতি ও বর্তমানে সিনিয়র সহসভাপতি, সোনালী ব্যাংকের জিএম ও চিফ ইনফরমেশন অফিসার মো. জাকির হোসেন খান, ফেডারেশনের জিএস কাজী কামরুল হাসানসহ অন্যরা খেলোয়াড়দের হাতে চেক তুলে দেন

 

০০০

 

রূপালী ব্যাংক লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের সপ্তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। সভায় রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা বেগমসহ পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন