ইত্তেফাক রিপোর্ট
গত সপ্তাহে সামান্য উত্থানে শেষ হয়েছে শেয়ারাবাজারের লেনদেন। সপ্তাহ জুড়ে উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন আগের সপ্তাহ থেকে ৬০ শতাংশ বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ৬৬ শতাংশ কমেছে। আর লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে।
জানা গেছে, বিদায়ি সপ্তাহে ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৫০৮ কোটি ৪ লাখ ৭ হাজার ৬১৯ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৫৬৭ কোটি ৪৭ লাখ ৭০ হাজার ২৭৭ টাকা বা ৬০ দশমিক ৩৩ শতাংশ বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯৪০ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৩৪২ টাকার। ডিএসইতে বিদায়ি সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৩০১ কোটি ৬০ লাখ ৮১ হাজার ৫২৪ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ১৮৮ কোটি ১১ লাখ ২৭ হাজার ৪৬৮ টাকার। অপর শেয়ারবাজার সিএসইতে বিদায়ি সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৮ কোটি ৮৮ লাখ ৭৪ হাজার ৯১ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২০১ কোটি ৬১ লাখ ১৯ হাজার ৪৮ টাকার।
