ইত্তেফাক রিপোর্ট
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে ওষুধ-রসায়ন খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ৩০ দশমিক ৫ শতাংশ অবদান রয়েছে এই খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে, আলোচ্য সপ্তাহে প্রকৌশল খাতে ৯ দশমিক ৫ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সাধারণ বিমা খাতে ৮ দশমিক ৫ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। এছাড়া লেনদেনের তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে জ্বালানি-বিদ্যুত্ খাতে ৮ দশমিক ১ শতাংশ, ব্যাংক খাতে ৭ দশমিক ৪ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ৬ দশমিক ৭ শতাংশ, বস্ত্র খাতে ৫ দশমিক ৯ শতাংশ, বিবিধ খাতে ৫ দশমিক ১ শতাংশ, খাদ্য খাতে ৪ দশমিক ২ শতাংশ, আইটি খাতে ২ দশমিক ৬ শতাংশ, মিউচুয়্যাল ফান্ড খাতে ২ দশমিক ২ শতাংশ, জীবন বিমা খাতে ২ দশমিক ২ শতাংশ, কাগজ খাতে ১ দশমিক ৬ শতাংশ, সিরামিক খাতে ১ দশমিক ৪ শতাংশ, সিমেন্ট খাতে ১ দশমিক ৩ শতাংশ, আর্থিক খাতে ১ দশমিক ১ শতাংশ, সেবা-আবাসন খাতে দশমিক ৭ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৫ শতাংশ ও পাট খাতে দশমিক ৫ শতাংশ লেনদেন হয়েছে।
