ঢাকায় আফগান মরু ঝড়

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ২০:০০

ঢাকায় এসেই ঝড় তুললেন হজরতউল্লাহ জাইজি। বিপিএলের ষষ্ঠ আসরে প্রথম ব্যাটসম্যান হিসেবে ফিফটি তুলে নেন এই আফগানি।

২২ বলে তিন চার ও পাঁচটি দৃষ্টিনন্দন ছক্কায় ৫০ রান পূর্ণ করেন তিনি। তার ব্যাটিং ঝড়ে প্রথম পাঁচ ওভারে ৬৫ রান তুলে নেয় ঢাকা ডায়নামাইট।

শেষপর্যন্ত নারিন-শুভাগতর ৩৮ রানে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রান তুলে সাকিবের দল। যাতে বড় অবদান হজরতউল্লাহ জাইজির।

বিপিএলের উদ্বোধনী দিনের দ্বিতীয় খেলায় ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন রাজশাহী কিংসের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টস হেরে প্রথমে ব্যাট করে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।

আরো পড়ুন: আওয়ামী লীগ সরকারকে স্বাগত জানিয়েছে পাকিস্তান

ইত্তেফাক/জেডএইচ