কিশোরগঞ্জ প্রতিনিধি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দুই দিনের সফরে আজ রবিবার মিঠামইন আসছেন। বিকাল ৩টা ৪০ মিনিটে হেলিকপ্টারযোগে মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ মাঠে অবতরণ ও সেখানে গার্ড অব অনার গ্রহণ করবেন। সেখান থেকে কামালপুর গ্রামে নিজ বাড়িতে যাবেন। এরপর বিকাল ৫টায় তার ছোট ভাই মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আবদুল হাইয়ের জানাজায় অংশগ্রহণ ও মরদেহে পুষ্পস্তবক অর্পণ করবেন। তিনি রবিবার নিজ গ্রামের বাড়িতে রাতযাপন করবেন। পরদিন সোমবার বিকাল ৫টায় হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
