থাইল্যান্ডে সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

আপডেট : ১৯ জুলাই ২০২০, ০০:৩৯

 

ইত্তেফাক ডেস্ক

থাইল্যান্ডে সামরিক জান্তা সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে। গতকাল সন্ধ্যায় ব্যাংককে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে নেতৃত্ব দেন শিক্ষার্থীরা। তারা পার্লামেন্ট ভেঙে দিয়ে সরকারের পদত্যাগের দাবি জানায়। করোনা ভাইরাসে সামাজিক দূরত্ব মানার নিষেধাজ্ঞার মধ্যেই এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে প্রায় আড়াই হাজার মানুষ অংশ নেন। ২০১৪ সালে সামরিক অভ্যুত্থানের পর এটাই সবচেয়ে বড় বিক্ষোভ। -রয়টার্স