ভারতে পাকিস্তানি কূটনীতিককে তলব

আপডেট : ১৯ জুলাই ২০২০, ০০:৩৯

 

ইত্তেফাক ডেস্ক

অস¿বিরতি চুক্তি লংঘন করে কাশ্মীরে শিশুসহ তিন ভারতীয় বেসামরিক নাগরিককে পাকিস্তান সীমান্ত বাহিনী কর্তৃক হত্যার অভিযোগে ভারতে পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করা হয়েছে। গতকাল দেশটির পররাষ্ট্রমন্¿ণালয় চার্জ দ্য অ্যাফায়ার্সকে তলব করে কড়া প্রতিবাদ জানায়। চলতি বছরে পাকিস্তান বাহিনী দুই হাজার ৭১১ বার অস¿বিরতি চুক্তি লংঘনের ঘটনা ঘটিয়েছে। এতে প্রাণ গেছে ভারতের ২১ নাগরিকের। আহত হয়েছে ৯৪ জন। প্রতিবাদপত্রে আরো অভিযোগ করা হয়, পাকিস্তানি বাহিনী সীমান্তে সন্¿াসীদের মদত দিয়ে থাকে। শুক্রবার কাশ্মীরের কৃষ্ণঘাটি সেক্টরে হামলার ঘটনা ঘটে। গতকাল ভারতের পররাষ্ট্রমন্¿ণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।